বিশ্বের বৃহত্তম লাইব্রেরি ‘THE LIBRARY OF CONGRESS’

৷৷ দ্য লাইব্রেরি অব কংগ্রেস ৷৷

বিশ্বের বৃহত্তম লাইব্রেরি ‘THE LIBRARY OF CONGRESS’ প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালের ২৪ এপ্রিল ৷

লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার । হাজারো তত্ত্ব ও তথ্য সংবলিত এই পাঠগৃহ সকল পেশার মানুষের মনের চাহিদা পূরণ করে দিচ্ছে । জ্ঞান পিপাসার পাশাপাশি নানা আয়োজনের মাঝে গ্রন্থাগার এখন নতুন ভাবে দক্ষ ও যোগ্য ব্যক্তি গড়তে ভূমিকা পালন করছে।

এরকমই এক লাইব্রেরি — “দ্য লাইব্রেরি অব কংগ্রেস” ৷ লাইব্রেরি অব দ্য ইউএস কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বৃহত্তম লাইব্রেরি। তিন হাজারেরও অধিক কর্মী নিয়ে এটি ওয়াশিংটন ডি.সি-তে অবস্থিত । ৪৫০টি ভাষার বই ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এই লাইব্রেরিতে রয়েছে যা একজন ব্যক্তির গবেষণার আশ্রম হিসেবে পরিচিত । ১৮০০ সালের ২৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয় ৷ আমেরিকার গৃহ যুদ্ধের পর এটি ব্যাপক পরিচিতি লাভ করতে থাকে। মেলা প্রদর্শন, নানা প্রকাশনা ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে পুরো বিশ্ব জুড়ে এটির অগ্রসর হয়েছে । বেশ কয়েক বছর ধরে আমেরিকার শিল্প, লোকসংস্কৃতি, সাহিত্যের গবেষণা ও উন্নয়নের জন্য লাইব্রেরিটি বেশ কিছু পদক্ষেপ নিয়ে আসছে যা নিজ দেশীয় ভাব ও ঐতিহ্য তুলে ধরবে আগামী প্রজন্মের কাছে । এই লাইব্রেরির মোট সংগ্রহের পরিমাণ ১৬ কোটি ৪০ লক্ষ ৷ বইয়ের সংগ্রহ প্রায় চার কোটি ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top